রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফয়সালের জবানবন্দিতে বিএনপির বুলুসহ ১৫ জনের নাম

নোয়াখালী প্রতিনিধি / ১১৫ জন দেখেছেন
আপডেট : October 26, 2021

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯)। জবানবন্দিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় উসকানিদাতা হিসেবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়সাল ইনাম কমল।

জানা যায়, ফয়সাল বেগমগঞ্জ উপজেলার রাজুল্লাহপুর গ্রামের আবু হানিফের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানিদাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে বেগমগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়।

এ সময় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন ফয়সাল ইনাম কমল। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী আসামিকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

 


অন্যান্য সংবাদ