রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শাহজালালে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : October 25, 2021

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। বারগুলোর মোট ওজন ১২ কেজি।

আনুমানিক বাজারদর প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হননি।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮।


অন্যান্য সংবাদ