রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুই ক্যাচ মিস তো ম্যাচ মিস: হার দিয়েই শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট / ৮৩ জন দেখেছেন
আপডেট : October 24, 2021

কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস।  জোড়া ক্যাচ মিস করে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও হাতছাড়া করলো টাইগাররা।

আজ (রোববার) শারজায় শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল টাইগাররা। ৭৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে একটা সময় জয়ের সুবাসও পাচ্ছিল।

কিন্তু জোড়া ক্যাচ মিসের পরই ম্যাচ ঘুরে যায় লঙ্কানদের দিকে। এরপর বোলারদের উদারতায় আর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। লিটন দাস যে দুজনের ক্যাচ মিস করেছেন, সেই চারিথ আসালাঙ্কা আর ভানুকা রাজাপাকসেই ম্যাচ হাতে তুলে দিয়েছেন লঙ্কানদের।

৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা। আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো টাইগার বাহিনী।

 


অন্যান্য সংবাদ