রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-২০ বিশ্বকাপ : দুপুরের ম্যাচে সুবিধা দেখছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : October 22, 2021

চলমান টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পাঁচটি ম্যাচ পড়েছে দুপুরে। সূর্য যখন মধ্যগগনে থাকবে তখন মাঠে নামতে হবে মাহমুদউল্লাহদের। প্রতিটি ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর ২টায়, বাংলাদেশ সময় ৪টায়। গরমে ক্রিকেটাররা কতটা সুস্থ থাকবেন, পারফর্ম করতে পারবেন সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তবে দলীয় খেলায় দলের লাভ মানে নিজের লাভ। দুপুরে খেলা হওয়াতে বাংলাদেশ সুবিধাই দেখছে। সেজন্য দলের প্রত্যেকেই খুশি।

দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার জানালেন, আমিরাতে দিনের আলোয় খেলা হওয়াতে বাংলাদেশের স্পিনাররা ভালো সুবিধা পাবেন। বলে বেশি টার্ণ করাতে পারবেন। রাতের খেলায় শিশির ম্যাচে বড় প্রভাব রাখতে পারে। দিনে সেই সুযোগটি নেই। পেসার, স্পিনার দুই বিভাগের বোলাররা সহজেই বল গ্রিপ করতে পারবেন। রাতে খেলা হলে টস বড় ভূমিকা রাখত। দিনের খেলায় সেই সুযোগটি নেই। আবার ব্যবহৃত উইকেটে খেলার সম্ভাবনা থাকত। দিনের খেলার সেই সুযোগটি নেই। সতেজ উইকেটে খেলবে বাংলাদেশ।

সুপার টুয়েলভে অংশ নিতে শুক্রবার বিকেলে ওমান থেকে দুবাই পৌঁছেছে বাংলাদেশ। টিম হোটেলে চেক-ইনের পর হাবিবুল বাশার রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘দুপুরে খেলা হওয়ায় আমাদের সুবিধা হবে। বিশেষ করে স্পিনারদের সুবিধা হবে। বলে স্পিন করবে বেশি। আরো কিছু সুযোগ সুবিধাও আছে। যেগুলো সব হয়তো খালি চোখে বোঝা যাবে না। এসব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে দুপুরে খেলা হওয়াতে ভালো হয়েছে।’

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পাঁচটি খেলার মধ্যে দুটি করে খেলা শারজাহ ও আবুধাবিতে। শেষটি হবে দুবাইয়ে।

বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। পরের দুইটিতে দাপটের সঙ্গে জিতে সুপার টুয়েলভে উঠে। হাবিবুল বাশার বিশ্বাস করেন, শেষ দুটি জয়ের আত্মবিশ্বাস মূল পর্বে কাজে আসবে,’প্রথম রাউন্ডে প্রথম ম্যাচটা আমাদের পরিকল্পনা মতো হয়নি। আমরা ভালো খেলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে খুবই চিন্তিত ছিলাম, কারণ আমরা কেউই স্কটল্যান্ডের বিপক্ষে হার মেনে উঠতে পারিনি। মানতে সবার কষ্ট হইছে। বাড়তি চাপতো ছিলই। তৃতীয় ম্যাচটা আমরা আমাদের সামর্থ্য দেখাতে পেরেছি। আত্মবিশ্বাস বেড়েছে। আমি মনে করি এটা সুপার টুয়েল্ভে কাজে দেবে।’

 


অন্যান্য সংবাদ