রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গুচ্ছ ভর্তির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : October 20, 2021

দেশে প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখা শেষে ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফলাফল অনুমোদন দেওয়া হয়। ওয়েবসাইটে ফলাফল আপলোড হতে সময় লাগায় বিকেল ৫টায় ফলাফল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর নম্বর ৫০-এর নিচে। যেহেতু গড় নম্বর দেখে ভর্তির সুযোগ কম সেহেতু ভর্তির ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের নম্বর বিবেচনা করবে বিশ্ববিদ্যালয়গুলো।

 

 


অন্যান্য সংবাদ