সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাম্প্রদায়িক অপশক্তি রুখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্ট / ৪৩ জন দেখেছেন
আপডেট : October 18, 2021

কুমিল্লার অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর যে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে তা প্রতিরোধে দলের নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সভাপতির নির্দেশে কাল মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। এছাড়া বিকেলে সারা দেশে একই কর্মসূচি পালন করবে দলটি।

কর্মসূচির আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ আয়োজন করবে। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতারা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নেতাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

সভায় শেখ হাসিনা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশ দেন এবং যেকোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ যখন বিশ্বসভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সে সময়ে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এ ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

 

সূত্র : বাসস

 


অন্যান্য সংবাদ