মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রংপুর-ফেনীসহ ৭ এসপিকে বদলি

নিজস্ব প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : October 18, 2021

সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর ও ফেনী জেলার পুলিশ সুপারসহ (এসপি)  পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি আদেশ দেওয়া হল।

প্রজ্ঞাপনে রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলার এসপি, ফেনীর এসপি খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের এআইজি, পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর ডিসি সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি ও পুলিশ অধিদপ্তরের এআইজি মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


অন্যান্য সংবাদ