সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সড়কে ঝরে গেল তাজা সাতটি প্রাণ

ময়মানসিংহ প্রতিনিধি / ৬৭ জন দেখেছেন
আপডেট : October 16, 2021

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাসের সাত যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুইটি বাস পাশাপাশি পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল।

পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের সেবা পরিবহনের বাসটির পেছনের অংশ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


অন্যান্য সংবাদ