সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : October 15, 2021

করোনার মতো বিশ্বজুড়ে অমঙ্গল থাকায় বিজয়া দশমী শোভাযাত্রার পরিবর্তে এবার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সারাদেশের মতো ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে প্রতীকী প্রতিমা বিসর্জন দিতে সদরঘাট যান পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্টরা। রাজধানীর অন্যান্য পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসায় ঘাট এলাকায় সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিভিন্ন স্থান থেকে দুপুর ৩টার পর ট্রাক ও ভ্যানে করে সদরঘাটে প্রতিমা নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা যায়। বিকেল থেকে সদরঘাট এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা।

এছাড়া প্রতিমা বিসর্জনের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উপস্থিত থাকে।

এরপর প্রতিমা নিয়ে আসা সারি সারি ট্রাক থেকে পর্যায়ক্রমে সেগুলো নৌকায় করে নদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে দেওয়া হয় বিসর্জন।

জানতে চাইলে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল  বলেন, দুর্গোৎসব শেষ হলো। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন গত কয়েকদিনের ঘটনায়। বহু পূজামণ্ডপ ভাঙা হয়েছে। আমরা চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ যেন না ঘটে।

 


অন্যান্য সংবাদ