রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে মা ও দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার

চট্রগ্রাম পতিনিধি / ৮১ জন দেখেছেন
আপডেট : October 15, 2021

চট্টগ্রাম মহানগরে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ইসমাঈল কলোনির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক কামাল হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ডাকাডাকি করেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ দেখতে পাই আমরা।’

পুলিশ কর্মকর্তা কামাল হোসেন আরও বলেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।


অন্যান্য সংবাদ