সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বুয়েটের ভর্তি পরীক্ষা ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক / ৬২ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত করেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর থেকে এবং ক্লাস শুরু হচ্ছে ১৩ নভেম্বর।

জানা যায়, বুয়েটে এবার ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে।

বুধবার (১৩ অক্টোবর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাসেই আমরা ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। প্রথম এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এরপর সবার দুই ডোজ টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার শর্তে সশরীরে ক্লাস শুরু হবে।

 


অন্যান্য সংবাদ