সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মহাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক / ৩৬ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

ষষ্ঠীতে দেবী দুর্গা মহিষাসুর বধে খড়গ-কৃপাণ, চক্র-গদা, তীর-ধনুক আর ত্রিশুল হাতে হাজারো মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার মহাসপ্তমীতে দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা উপাচারে সজ্জিত করে ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়েছে। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। দেওয়া হয়েছে পূজার প্রথম অঞ্জলি।

এদিকে আজ বুধবার (১৩ অক্টোবর) অষ্টমীর দিন সকালে প্রতিবছরের মতো এবারো রয়েছে মায়ের চরণে ভক্তদের পুষ্পাঞ্জলির অনুষ্ঠান। রয়েছে সন্ধিপূজা। মহাষ্টমীর মূল আকর্ষণ ঢাকার রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য স্থানের কুমারীপূজা। তবে করোনা পরিস্থিতির কারণে এবারও রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা হচ্ছে না।

 


অন্যান্য সংবাদ