সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের

বগুড়া প্রতিনিধি / ৬০ জন দেখেছেন
আপডেট : October 11, 2021

পূজামণ্ডপের আলোকসজ্জায় বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।  সোমবার (১১ অক্টোবর) সকালে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের ক্ষিতিশ মাহাতো বুদু (৪৫), পলাশ মাহাতো (৩৫) ও ক্ষিতিশি মাহাতো (৪৪)। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান।

স্থানীয় বাসিন্দারা জানায়, বিশালপুরের চুরকুটা গ্রামে একটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে ওই মণ্ডপের চারপাশে অস্থায়ীভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এই আলোকসজ্জার তারের পাশে কাপড় শুকানো তার ছিল। সেই তারে কোনোভাবে বিদ্যুতের সংযোগ পেয়ে বিদ্যুতায়িত হয়ে থাকে।

ওই তারের সঙ্গে সকালে প্রথমে মাহাতো বুদুর হাত লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে এগিয়ে যান পলাশ। তখন পলাশও বিদ্যুতায়িত হন। এরপর তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে ক্ষিতিশি বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলে বুদু ও পলাশ মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে ক্ষিতিশের মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে কারও গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।


অন্যান্য সংবাদ