রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অনলাইনে সক্রিয় জঙ্গিরা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : October 10, 2021

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। তারা রাতে মন্ডপে হামলার পরিকল্পনা করছে।

আজ রোববার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে। অন্যকে উদ্বুদ্ধ করছে।

জঙ্গিরা অনলাইন বিভিন্ন পোস্টে রাতে মন্ডপে হামলার করার কথা বলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলার কথা বলছে। তবে তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।

শফিকুল ইসলাম বলেন, আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়াও ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। ছোট মন্দিরগুলোতে পুলিশ সদস্য বেশি থাকবে না, কারণ তারা এক ব্যারাকে অনেকজন থাকে। কেউ করোনা আক্রান্ত হয়ে গেলে অনেক সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, প্রতিটি মন্ডপ ও আশপাশ সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং র‍্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। সবার প্রতি আমার অনুরোধ, এই উৎসবে কোনভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করবেন না। আমাদের বর্তমান করোনা সংক্রমণের হার কমে ২ শতাংশ হয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। চীনের উহানের একজন আক্রান্ত ব্যক্তি থেকে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাই আমার অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন।

 


অন্যান্য সংবাদ