রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১০ কোটি টাকার আইসসহ গ্রেফতার ২

চট্রগ্রাম পতিনিধি / ৮১ জন দেখেছেন
আপডেট : October 9, 2021

চট্টগ্রামের সাতকানিয়া মহাসড়ক  থেকে ১০ কোটি টাকার আইসসহ পিকআপভ্যান চালক ও তার সহযোগীকে (হেলপার) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার কেওচিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে পিকআপভ্যান চালক ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২০)।

এ বিষয়ে  অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু  বলেন, বেসরকারি একটি এনজিও কর্মকর্তার আসবাবপত্র পরিবহনের আড়ালে গাড়ির মালিকের সহযোগিতায় তারা ক্রিস্টাল মেথ পাচার করছিলেন। ঢাকায় নিয়ে এসব বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দিদার নামে ওই গাড়ির মালিকও জড়িত আছেন। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


অন্যান্য সংবাদ