সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সৌদি আরবে ড্রোন হামলা : ৩ বাংলাদেশিসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক / ৭৭ জন দেখেছেন
আপডেট : October 9, 2021

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে শুক্রবার (৮ অক্টোবর) এ হামলা হয়েছে। তবে এখনও কেউ দায় স্বীকার করেনি  ,  ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ঘটনার জন্য দায়ী।

সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা।

আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী।

 


অন্যান্য সংবাদ