সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিদেশিদের জন্য ক্যাসিনো চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : October 4, 2021

দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের জন্য ‘ডেডিকেটেড ক্যাসিনো’ এবং তাদের বিনোদন উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার (৪ অক্টোম্বর) জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র দ্বাদশ বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান।

বৈঠকে করোনা মহামারিতে পর্যটন শিল্পের ক্ষয়-ক্ষতি ও এ থেকে উত্তরণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের গৃহীত ব্যবস্থা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত হোটেল-মোটেলগুলোর সার্বিক পরিস্থিতি, পর্যটন শিল্পে বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা, পর্যটন শিল্প উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক অনিয়ম ও অব্যবস্থাপনা এবং গত ৫ বছরের রিপোর্ট/ অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে কক্সবাজারের হোটেল শৈবাল এবং মোটেল প্রবাল ও উপলের জায়গা একত্রিত করে মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরির জন্য কমিটি সুপারিশ করে।

এ বৈঠকে কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করে মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরির জন্য কমিটি সুপারিশ করেছে।

এছাড়া বৈঠকে পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহকে কাজে লাগানোর জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পর্যটন শিল্পে পাবলিক প্রাইভেট পার্টনারশীল (পিপিপি) প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে বিদেশি পর্যটক আকর্ষণের জন্য ভিসা ও ইমিগ্রেশন পদ্ধতি সহজীকরণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।

পর্যটন শিল্প বিকাশের স্বার্থে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে তাদের সযযোগিতা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ