সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : October 2, 2021

প্রায় সাড়ে চার মাস পর দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত ছয়শ’র নিচে নামলো। এর আগে গত ১৭ মে একদিনে ৬৯৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৮৯ জন শনাক্ত হওয়ার বিপরীতে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৫৫ জনে। গতকাল শুক্রবার আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন, যা গত সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে কম। গত ১৭ মে ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। গতকাল শুক্রবার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৮৪৭ জন। দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জনে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

 


অন্যান্য সংবাদ