সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় প্রাণ হারালেন ৪৭ লাখ ৪২ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ৫৫ জন দেখেছেন
আপডেট : September 26, 2021

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর প্রাণঘাতি ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৪ লাখের ওপরে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৯৮৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৪২ হাজার ৭৬২ জনের।

মারণঘাতি ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৭৪৬ জন। সেই সঙ্গে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ১ হাজার ৮৫৪ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিবেশি দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৪১৯ জন। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে আছে ভারত। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৫৮ জন।

মৃত্যুতে দ্বিতীয় এবং সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩০৪ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯৪ হাজার ২০০ জন।


অন্যান্য সংবাদ