সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন ১৪০ পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট / ৮৬ জন দেখেছেন
আপডেট : September 24, 2021

মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনে (এমআইএনইউএসএমএ) গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিটের ১৪০ সদস্য। মালির রাজধানী বামাকোতে এমআইএনইউএসএমএ মিশনের সদর দপ্তরে গত মঙ্গলবার এ পদক দেয়া হয়। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআইএনইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১-এর সদস্যরা অত্যন্ত সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়েছে।

কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা চলমান মহামারিতেও সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন।


অন্যান্য সংবাদ