সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৮ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার বিঘ্ন হতে পারে

নিজস্ব প্রতিবেদক / ৭৮ জন দেখেছেন
আপডেট : September 21, 2021

সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আট দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। ওই সময়ে স্যাটেলাইটের মাধ্যমে টিভি সম্প্রচার কিংবা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে সেবা বিঘ্নি ঘটতে পারে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কারখানা থেকে ফ্লাইট ডাইনামিকস সফটওয়্যারের তথ্য অনুযায়ী, সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

স্যাটেলাইট যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যখন স্যাটেলাইট, সূর্য ও আর্থ স্টেশন একই সমান্তরালে চলে আসে তখন সূর্যের প্রচণ্ড উত্তাপে একটি গোলমাল (নয়েজ) তৈরি। একে বলা হয় থার্মাল নয়েজ। এর কারণে স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল পৌঁছাতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়—এ বিষয়কে বলা হয় সান আউটেজ।

প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


অন্যান্য সংবাদ