সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৫৭ জন দেখেছেন
আপডেট : September 14, 2021

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যারা টিকা নিয়েছেন, তাদেরও যে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে, সংসদে এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী সংসদে বলেন, করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলে। এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব তারা সুস্থ্য থাকুন। স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো যেন একটু মেনে চলেন।

এবার একাদশ সংসদের চলতি অধিবেশনে তিনজন সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শোকপ্রস্তাবের ওপরেই আলোচনা করেছেন। সর্বশেষ জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর সংসদে আলোচনাকালে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য হলো এই সংসদে একের পর এক সদস্য হারাচ্ছি। এই সংসদে আমরা এতজন সংসদ সদস্য হারালাম, এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন প্রতি মুহুর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ্‌ সবাইকে সুস্থ রাখুক।

এ সময় জাতীয় পার্টির এমপিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানী মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা। খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নতুনভাবে প্রেরণা জুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতি।

তিনি বলেন, এবার যখন শুরু করলাম দুইজন সংসদ সদস্য হারিয়েছি। আবার এবার মুলতবি অধিবেশনের আগে কালকে (গতকাল) খবর পেলাম এই মৃত্যুর। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো।

মাসুদা রশীদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার প্রধান বলেন, তিনি খুবই মিষ্টভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকলে সমাজকে ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক অবদান রাখতে পারতেন। তার মৃত্যুতে আমাদের সমাজের যথেষ্ট ক্ষতি হলো। তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস জোগাবে।

এ সময় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলেন। যারা টিকা নিয়েছেন তাদেরকেও বলবো স্বাধ্যবিধি যেন মেনে চলেন। দেশের মানুষ ও প্রবাসের সকলের মঙ্গল কামনা করছি।


অন্যান্য সংবাদ