সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা ৫ম ধরণ ‘মু’ : ডব্লিওএইচও

আন্তর্জাতিক ডেস্ক / ৯২ জন দেখেছেন
আপডেট : September 1, 2021

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, তারা করোনার ‘মু’ নামের একটি নতুন ধরণ পর্যবেক্ষণ করছে। এটি জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয়।

সংস্থার মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে মঙ্গলবার বলা হয়, বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার এই ধরণ টিকা প্রতিরোধের ঝুঁকি তৈরি করছে। যদিও এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন।
বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে।
সার্স কোভিড ২সহ সবধরণের ভাইরাসের মধ্যেই সময়ে সময়ে মিউটেশন ঘটে।

এদের অধিকাংশেরই হয় খুব সামান্য প্রভাব কিংবা কোন প্রভাবই থাকে না। কিন্তু কিছু মিউটেশানের প্রভাব হয় মারাত্মক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে।

‘মু’সহ পঞ্চম ধরণ পর্যবেক্ষণে রয়েছে। কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।


অন্যান্য সংবাদ