সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিনোফার্মের টিকা নিয়ে ওমরা পালনে জটিলতার অবসান

নিজস্ব প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : September 1, 2021

ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের করোনার প্রতিরোধে টিকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে।

সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসে না।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে “এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ভার্সন-২) এর আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের” উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

ওমরা নিয়ে আমাদের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন অপেক্ষায় আছে। ওমরা বিষয়ে ভ্যাকসিন নিয়ে একটি কথাবার্তা চলছে সর্বশেষ কি আপডেট আছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে হজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের একটি ওয়েবিনার ছিল সেখানে আমি অংশ নিয়েছিলাম। সেখানে প্রশ্নটা এসেছিল, সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অনুমোদন দেয়নি। আমাদের দেশের অনেক লোক সিনোর্ফামের টিকা নিয়েছে। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অ্যাকসেপ্ট করছে।

সৌদি কর্তৃপক্ষ তো বুস্টার ডোজের কথা বলছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, বুষ্টার ডোজ আগে বলছিল। যখন সিনোফার্ম অনুমোদন করে নাই তখন ছিল বুস্টার ডোজ। যে মুহূর্তে সিনোফার্ম অনুমোদন করা হয়েছে তখন তো আর বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলী, মোকাম্মেল হোসেন।


অন্যান্য সংবাদ