সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাষ্ট্রপতি সাথে মরক্কোতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : August 31, 2021

মরক্কোতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শাহদৎ হোসেন আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন বাসসকে জানান ।
রাষ্ট্রপ্রধান আশা করেন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সাথে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ