রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সেরোটাইপ-৩ : গবেষণা প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : August 29, 2021

দেশে ডেঙ্গুর নতুন একটি ধরন শনাক্ত হয়েছে, যার নাম সেরোটাইপ-৩। এই ধরনটির মাধ্যমে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার বাসিন্দারা। জুলাই মাসে ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বিসিএসআইআর-এর আইএফআরডি অডিটোরিয়ামে আয়োজিত ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান।

বিসিএসআইআর জানায়, ডেঙ্গুর ৪টি সেরোটাইপের মধ্যে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে সেরোটাইপ ১ এবং ২ এই দু’টি ছিলো। ২০১৭-এ প্রথম সেরোটাইপ-৩ ধরা পড়ে। ২০১৮ সালেও এই ধরনটির বেশ কিছু রোগী পাওয়া যায়। এবার রাজধানীর একটি হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগীর জিনোম সিকোয়েন্স করে সবার দেহে সেরোটাইপ-৩ বা DENV-3 পাওয়া গেছে। তবে দেশব্যাপী নমুনা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় দেশজুড়ে ডেঙ্গুর কোন সেরোটাইপ ছড়িয়েছে তা জানাতে পারেনি গবেষণা সংস্থাটি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, দেশে প্রথম এই ধরন শনাক্ত হয় ২০১৭-এ। ২০১৭-এর আগে সেরোটাইপ-১, ২-তে আক্রান্ত হয়ে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। কিন্তু ডেনভি-৩ এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে সংকটাপন্ন অবস্থায় পড়েছে, তাই এবার মৃত্যু বেশি।


অন্যান্য সংবাদ