রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশে তালেবানও নেই, হুমকিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬৫ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে তালেবানদের কোনো প্রভাব নেই। তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

আজ দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তবে তাদের কোনো ক্ষমতা নেই। তারা বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে।

তিনি বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ