রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাটুরিয়া ফেরির অপেক্ষায় কয়েক শ’ যানবাহন

নিজস্ব প্রতিবেদক / ২১৯ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

আজও পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলতে ব্যাহত হচ্ছে । যানবাহনের বাড়তি চাপ এবং নদীতে প্রবল স্রোতের ফলে, পাটুরিয়া ফেরিঘটে প্রতিদিন পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাট জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে পাটুরিয়া ঘাটে প্রায় ৪০০ থেকে ৫০০ পণ্যবোঝাই ট্রাক, আটকে আছে,মহাসড়কেও অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে ট্রাক আটকে রাখতে দেখা গেছে । এছাড়া সকালে দূরপাল্লার পরিবহন এর চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয় পাটুরিয়া ফেরিঘাটে।

এ ব্যাপারে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ ডিজিএম জিললুর রহমান বলেছেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলতে ব্যাহত হচ্ছে যার কারণেই এমন যানজট তৌরি হচ্ছে।পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করছেন ফেরিঘাট কর্তৃপক্ষ।


অন্যান্য সংবাদ