সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৫ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক / ১০৬ জন দেখেছেন
আপডেট : August 27, 2021

আগামীকাল শনিবার (২৮ আগস্ট) জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। এটি বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান।

শুক্রবার ( ২৭ আগস্ট ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশকে জাপান উপহার হিসেবে মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

তিনি জানান, আশাকরি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান। আর গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয়। শনিবার শেষ দফায় এই টিকার চালান আসবে।


অন্যান্য সংবাদ