রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : August 26, 2021

অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইভ্যালির এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউ গতকাল বুধবার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

চিঠিতে ইভ্যালি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাবের তথ্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

গত বছরের আগস্টে বিএফআইইউ নাসরিন ও রাসেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউর এক কর্মকর্তা বলেন, ‘প্রতিষ্ঠানটি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইভ্যালির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে অগ্রিম অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ করেছেন গ্রাহকরা।

চলতি মাসের ১৯ তারিখ ইভ্যালি জানিয়েছিল যে তাদের মোট সম্পদ ও মোট দায় সমান এবং এর পরিমাণ ৫৪৪ কোটি টাকা।


অন্যান্য সংবাদ