রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক / ১০৫ জন দেখেছেন
আপডেট : August 23, 2021

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদেরকে ডিএনসিসির পক্ষ থেকে কোন বৈধ নোটিশ দেয়া হবেনা, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।
আজ রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র শোকাবহ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আতিকুল ইসলাম বলেন, নগর পিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে তিনি সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

মেয়র বলেন, সকলের সহযোগিতায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে।

তিনি বলেন, রাস্তা কারও একার জন্য নয়, সকলের ব্যবহারের জন্য। তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে তিনি নিজ দায়িত্বে দখল ছেড়ে দেয়ার পরামর্শ দেন।

ডিএনসিসি মেয়র নগরবাসীকে লজ্জা পরিহার করে সুস্থতার জন্য ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করার আহ্বান জানান।
তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।


অন্যান্য সংবাদ