রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দিনাজপুরে খেলার সময় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি / ৭৩ জন দেখেছেন
আপডেট : August 23, 2021

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেছে চারজনের। সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর সদরের ৮নং উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০), কালিপুর এলাকার আপন (১৬)।

এ সময় আহত হয়েছেন সাজু (১৭), ইদ্রিস আলীর ছেলে মমিনুল (১৬), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১৬) নামের আরও ৩ জন।

জানা যায়, বিকেলে ৮নং ফুটবল মাঠে খেলা করছিল ওই কিশোরেরা। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।


অন্যান্য সংবাদ