সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যমুনার পানি বিপৎসীমার উপরে বন্যার শঙ্কা

মানিকগঞ্জ প্রতিনিধি / ৮৭ জন দেখেছেন
আপডেট : August 22, 2021

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। ফলে প্লাবিত হচ্ছের সেখানকার নিম্নাঞ্চল ও ফসলি জমি।

রোববার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

মো. ফারুক হোসেন বলেন, আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করছে। বর্তমানে বিপৎসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি। আজ সকালে এ পয়েন্টের পানি বিপৎসীমা উপরে ওঠে।

এ পয়েন্টে পানি বাড়ার কারণে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ