রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৮ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক / ৯৫ জন দেখেছেন
আপডেট : August 21, 2021

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু কিংবা ডেঙ্গু সন্দেহে যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই ঢাকার। এর মধ্যে রাজধানীতে ২৫৭ জন এবং ঢাকার বাইরে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫ জন।

শনিবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৬ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১১৯ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৮৭ জন।

চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট) হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন সাত হাজার ৭৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন ছয় হাজার ৫০৯ জন রোগী।


অন্যান্য সংবাদ