রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সোয়া ২ কোটি টিকা দেওয়া শেষ

নিজস্ব প্রতিবেদক / ৮২ জন দেখেছেন
আপডেট : August 19, 2021

প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধী টিকা এখন পর্যন্ত দেশে এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে টিকা মজুত আছে ৮৫ লাখ ৩০ হাজার ৬৪১ ডোজ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

অধিদফতর জানায়,এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ।

বৃহস্পতিবার ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি। তবে এদিন দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১২ জন। আর এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ৯৩ হাজার ১৩৮ ডোজ।

এছাড়া এ পর্যন্ত সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৫ হাজার ৩০৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩ হাজার ৪৬০ জন।

মডার্নার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ ডোজ। এর মধ্যে বৃহস্পতিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৫ হাজার ২৮৬ জনকে।

এদিকে করোনার টিকার জন্য এখনও পর্যন্ত সারাদেশে নিবন্ধন করেছেন ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন।


অন্যান্য সংবাদ