রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কাল থেকে সড়কে চলবে শতভাগ গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক / ৯৫ জন দেখেছেন
আপডেট : August 18, 2021

আগামীকাল ১৯ আগস্ট থেকে রাজধানীসহ সারাদেশের রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করবে। এর আগে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। তবে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। আরও বলা হয়েছিল, যে কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরবর্তীতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ শুরু হয়ে তা ১০ আগস্ট চলে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়ে ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে অর্ধেক গণপরিবহন চালানোর অনুমতি দেয়া হয়েছিল। আর আগামীকাল ১৯ আগস্ট থেকে শতভাগ গণপরিবহন চলাচলের কথা ছিল।


অন্যান্য সংবাদ