সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৬ বছরের ঊর্ধ্বে কেউ নিখোঁজ হলে সিটিটিসিকে জানাতে হবে-ডিএমপি

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : August 18, 2021

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ১৬ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অবহিত করতে হবে।

বুধবার (১৮ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানানো প্রয়োজন। ১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলতি বছরের জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।


অন্যান্য সংবাদ