রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামী শুক্রবার থেকে ভার‌তের সঙ্গে ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : August 17, 2021

সী‌মিত প‌রিস‌রে আগামী শুক্রবার (২০ আগস্ট) থে‌কে ভার‌তের স‌ংগে ফ্লাইট চালু হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মো‌মেন। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে দু‌ই দে‌শের ম‌ধ্যে এই ফ্লাইট চালু হ‌চ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকা‌লে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এই কথা জানান। এদিন ভারতের পক্ষ থেকে ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে রোগীদের যেতে হয়। বিষয়টি বিবেচনা আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চু‌ক্তির আওতায় ফ্লাইট চালু হ‌চ্ছে।

ড. মোমেন বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে।

এর আগে সোমবার এক সার্কুলারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ভারতের সংগে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সার্কুলারে বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে সংস্থাটি।


অন্যান্য সংবাদ