সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আফগান ইস্যুতে সার্কের দিকে তাকিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : August 17, 2021

আফগানিস্তান ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর পদক্ষেপ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতা নেই বলেই, আফগানদের সাময়িক আশ্রয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করেছে সরকার।

মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পরই ক্ষমতায় আসে তালেবান। ফলে ঝুঁকিতে পড়ে সেই সময়ে মার্কিন সমর্থক ও সহযোগিদের। আর তাই মিত্রদের বাঁচাতে, সাময়িক জায়গা দিতে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রকে প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন, তারপর মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব দেন ঢাকায়। সব প্রস্তাব নাকচ করে দেয় সরকার।

মার্কিন প্রস্তাবকে সরকার ইতিবাচক নিয়েছে জানিয়ে মন্ত্রী জানান, আফগান যেহেতু সার্কভুক্ত দেশ তাই বাকিদের পদক্ষেপ বাংলাদেশ পর্যবেক্ষণ করছে।

পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, দীর্ঘদিন পর হলেও সুদিন আসবে, আফগানিস্তানে নতুন সরকারের হাত ধরে।

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দূরত্বের কারণে আফগান ইস্যুতে বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, নতুন করে কোনো শরণার্থী নেবে না বাংলাদেশ।

দেশটিতে সুদিন ফিরবে বলেও আশা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।


অন্যান্য সংবাদ