রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চলতি বছরে দেশে একদিনে রেকর্ড ৩২৯ ডেঙ্গু রোগী শনাক্ত

কে,এম,আর / ৮০ জন দেখেছেন
আপডেট : August 17, 2021

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এর আগে একদিনে এত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সেটি ছিল এক দিনে ২য় সর্বোচ্চ রোগীর হাসপাতালে ভর্তির ঘটনা।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৬ আগস্ট সকাল ৮টা থেকে ১৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা রােগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৫১০ জন রোগী।

এর আগে সোমবার (১৬ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ২২১ জন হাসপাতালে ভর্তি হন। তার আগে রোববার ১৯৮ জন, শনিবার ২৫৭ জন, শুক্রবার ২১১ জন, বৃহস্পতিবার ২৪২ জন ও বুধবার ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


অন্যান্য সংবাদ