শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পরীমণি-রাজসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক / ১২৮ জন দেখেছেন
আপডেট : August 11, 2021

চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংক হিসাব তলব হওয়া বাকিদের মধ্যে রয়েছেন রোজিনা আক্তার নামে এক নারী। তার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া। এছাড়া ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোসের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সমস্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে পরীমণির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী।

ব্যাংক হিসাব তলব হওয়া এ ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন থানায় পৃথক মামলা রয়েছে। পরীমণি, পিয়াসা, রাজ, হেলেনা জাহাঙ্গীর ও মৌ সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তাদের কেউ কারাগারে আর কেউ পুলিশি রিমান্ডে রয়েছেন।


অন্যান্য সংবাদ