রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ হচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : August 10, 2021

দেশে আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে। ওই দিন থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ আগস্টের পর দেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে, যেসব স্থানে ওই ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেখানে দ্রুত প্রথশ ডোজ দেওয়া সম্পন্ন করে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করতে হবে।

এছাড়া ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। এ লক্ষ্যে শিগগিরই দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাঠানো হবে।

এ নির্দেশনাটি দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয় চিঠিতে।

আগামী ১৪ জুলাই থেকে কোভ্যাক্সের আওতায় আসা মর্ডানার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া শুরু হয়।


অন্যান্য সংবাদ