সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০ আগস্ট পালিত হবে পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

আগামী ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। সোমবার (৯ আগস্ট) সন্ধ‌্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আশুরা পালিত হবে ২০ আগস্ট।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মুসলিম উম্মাহর কাছে পবিত্র আশুরা (১০ মহররম) ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ ও পরিচিত। এদিন কারবালা প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হ্রদয়বিধারক শাহাদাত বরণে ঘটনা ঘটে। তাছাড়া এদিন ঐতিহাসিক একাধিক ঘটনার কারণে দিনটি বিশেষ তাৎর্পপূর্ণ।

১০ মহররম আশুরার দিন মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি দিন। কেননা এ দিনে আল্লাহ তাআলা পৃথিবীর ঐতিহাসিক ঘটনাগুলো সংঘটিত করেছেন। এ দিনেই তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং এদিনেই কেয়ামত তথা মহাপ্রলয় সংঘটিত হবে। এদিন নবী-রাসুলদের সময়ে অসংখ্য ঘটনা ঘটেছে।


অন্যান্য সংবাদ