রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জকিগঞ্জে ৬৮ বিলিয়ন ঘনফুট নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

নিজস্ব প্রতিবেদক / ১০১ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সিলেটের জকিগঞ্জে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যাবে আগামী ১২-১৩ বছর ।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে মোট ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর মূল্য প্রায় ১২শ কোটি টাকা। এটি দেশের ২৮তম গাসক্ষেত্র।

এখানে পাইপলাইন নির্মাণ হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা হতে দেড় থেকে দুই বছর সময় লাগবে। নতুন এ গ্যাসক্ষেত্র বাপেক্সের বড় ধরনের সফলতা।

নসরুল হামিদ বলেন, বাপেক্স এখন সম্ভাবনার জায়গা তৈরি করতে পেরেছে। তারা আধুনিক চিন্তাভাবনা করছে। সিলেট গ্যাসফিল্ডে আরও ১০টি ড্রিলিংয়ের প্রস্তুতি নিয়েছে। পাবর্ত্য চট্টগ্রামে সার্ভে ও নতুন করে ড্রিলিংয়ের জন্য নতুনভাবে কাজ শুরু করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা জকিগঞ্জে আরও তিনটি স্থানে কাজ করছি। সেসব স্থানেও গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আজ ৯ আগস্ট জ্বালানি নিরাপত্তা দিবসে এটা অনেক বড় উপহার। এই ৯ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। পাঁচটি গ্যাসক্ষেত্র ক্রয়ের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় গ্যাসক্ষেত্রের যাত্রা শুরু হয়। সেই যাত্রায় সাড়ে চার মিলিয়ন পাউন্ড দিয়ে তিনি কিনেছিলেন। সেই সময়ে দূরদর্শী ও সাহসিকতা জাতির জনক বঙ্গবন্ধু দেখিয়েছেন। সেই গ্যাসক্ষেত্র থেকে এখনো আমরা গ্যাস নিচ্ছি।

তিনি বলেন, এখন দেশে যে জিডিপি গ্রোথ দেখছেন, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি হয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশ যে উন্নত দেশের দিকে যাচ্ছে, তার পেছনে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। এবার এ খাতে অর্জন ১০৫ শতাংশ।

 


অন্যান্য সংবাদ