সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চলচ্চিত্রে আজীবন নিষিদ্ধ হতে পারেন পরীমনি !

নিজস্ব প্রতিবেদক / ৯৮ জন দেখেছেন
আপডেট : August 8, 2021

চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদকসহ আটকের পর তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে চারদিনের রিমান্ডে রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।

শনিবার (৭ আগস্ট) সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, সমিতির কোনো কার্যক্রমে পরীমনিকে আমন্ত্রণ করা হবে না এবং সমিতি থেকে কোন সুযোগ-সুবিধাও পাবেন না তিনি।

তবে পরীমনি জামিনে বের হলে তার অসমাপ্ত সিনেমার কাজে বাধা থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, ‘স্থগিতাদেশ না ওঠা পর্যন্ত পরীমনি সংগঠনের কোনো কার্যক্রমে আমন্ত্রণ বা অংশ নিতে পারবেন না। তবে তিনি তার অসমাপ্ত সব শুটিং-ডাবিং করতে পারবেন। পরীমনি চাইলে অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অভিনয় চালিয়ে যেতে পারবেন।’

আদালতে যদি প্রমাণিত হয় পরীমনি নির্দোষ, তাহলে তার ফিরে সদস‌্যপদ ফিরে পাবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবনের জন্য শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন এই নায়িকা


অন্যান্য সংবাদ