রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিপুল পরিমাণ মাদকসহ পরীমনি আটক

নিজস্ব প্রতিবেদক / ১০৮ জন দেখেছেন
আপডেট : August 4, 2021

ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা পরীমণিকে হেফাজতে নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৪ আগস্ট) বিকেলে তার বনানীর বাসায় প্রায় ৩ ঘণ্টার অভিযানের পর তাকে হেফাজতে নেওয়া হয় ।

প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‍্যাবের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (৪ আগস্ট) বিকেল চারটার পর পরীমনির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান শুরু করে র‍্যাব সদর দপ্তর ও র‍্যাব-১ এর সদস্যরা।

তখন র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে নায়িকা পরিমনির বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

অভিযানের শুরুতে পরীমনির বাসার ওই ভবনে প্রবেশ করেন র‍্যাব সদস্যরা। এরপর চতুর্থ তলায় পরীমনির বাসায় প্রবেশ করে তারা অভিযান শুরু করেন। এদিকে বাসার নিচেও র‍্যাব সদস্যরা অবস্থান করে, তখন ভেতরে কোনো গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।


অন্যান্য সংবাদ