রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মহামারীর মধ্যেই ডেঙ্গুর চ্যালেঞ্জের মুখে পড়েছি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক / ৬৫ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মহামারীর মধ্যেই আমরা ডেঙ্গুর চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জে আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি।

রোববার ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে উত্তরা এলাকায় প্রচার চালাতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্ষা শুরুর পর দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। আগাস্টে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। এজন্য আমরা উত্তর সিটি করপোরেশন থেকে এডিস মশার উৎস নির্মূলে এই অভিযান শুরু করেছি।

তিনি বলেন, নির্মাণাধীন বাসাবাড়ি এবং বহুতল ভবনে এডিসের মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। সে কারণে এসব দিকে বেশি নজর দেয়া হচ্ছে। যারা কনস্ট্রাকশন করছেন, এটা ডেভেলপার হোক আর ব্যক্তিপর্যায়ে হোক, আপনারা মেহেরবানি করে, বিনয়ের সঙ্গে বলছি, রিহ্যাবের সদস্যরা মিটিং করুন, সদস্যদের সঙ্গে বসুন, তাদের বলুন, সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশন সাইটে। এর প্রতিকারে আপনারা এগিয়ে আসুন। আমাদেরকে বাধ্য করবেন না সাইটে গিয়ে জেল-জরিমানা করতে। যখন আমরা গিয়ে লার্ভা পাব, অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের আইনের আওতায় আনবেন।

ঢাকা উত্তরের ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।


অন্যান্য সংবাদ