রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মিয়ানমারে কেয়ারটেকার সরকার প্রধান হলেন সেনা প্রধান

আর্ন্তজাতিক ডেস্ক / ১০৪ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং নবগঠিত কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। রোববার দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের ছয় মাস পর রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রতিশ্রুতি দেন জান্তা প্রধান। ২০২৩ সালে এই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

অভ্যুত্থানের পর স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল গঠন করা হয়। মিন অংকে এর প্রধান করা হয়। নবগঠিত কেয়ারটেকার সরকার এখন স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিরে স্থলাভিষিক্ত হবে।

সরকারি টেলিভিশন চ্যানেল মায়াবতিতে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ‘দেশের দায়িত্ব দ্রুত, সহজে ও কার্যকরভাবে পালনের জন্য স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল কেয়ারটেকার সরকার হিসেবে পুনর্গঠিত হয়েছে।’

মিন অং তার ভাষণে বলেছেন, ‘আমরা ২০২৩ সালে জরুরি অবস্থার বিধান শেষ করব। আমি গণতন্ত্র ও কেন্দ্রীয় সরকার ব্যবস্থার ওপর ভিত্তি করে একটি সম্মিলিত দেশ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।’


অন্যান্য সংবাদ