রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল ভোর ৬টা পর্যন্ত চলবে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক / ৬৬ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত দেশে লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

রোববার (১ আগস্ট) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। অনেক মানুষ রাজধানীতে আসছেন। যাত্রীদের সুবিধার্থে লঞ্চ চলাচলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বত্র লঞ্চ চলাচল করবে।

এর আগে লকডাউনের মধ্যে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এসব কারখানায় সব শ্রমিক যোগ দিতে পারেনি। শিল্প কারখানায় ফেরার সুবিধার্থে ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।

এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানিয়েছিল, কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।


অন্যান্য সংবাদ