রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুপুরের পর রাজধানীতে গণপরিবহন চলাচলের অনুমতি নেই-এনায়েত উল্যাহ

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের ঢাকায় ফেরায় বিড়ম্বনা কমাতে বিধিনিষেধে কিছুটা ছাড় দিয়ে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। সকাল থেকেই রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিলো খুবই কম। তবে দূরপাল্লার বাস আজ চলাচল করলেও রাজধানীতে দুপুরের পর থেকে কোনো গণপরিবহন চলাচল করতে পারবে না।

রোববার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ একটি অনলাইন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যদিও আজ দুপুর পর্যন্ত পরিবহনর চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু দূরপাল্লার বাস ঢাকায় আসতে সময় লাগছে। তাই হাইওয়ে পুলিশ দূরপাল্লার বাসের জন্য কিছুটা ছাড় দেবে বলেছে।

রাজধানীতে গণপরিবহন চলাচল করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ দুপুরের পর থেকে রাজধানীতে বাস চলাচল করবে না। আমাদের কাছে এখন পর্যন্ত এমন নির্দেশনাই এসেছে।

গণপরিবহন চলাচলের সময় বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা বাড়ানোর নির্দেশনা পাইনি। যদি এমন কোনো নির্দেশনা পাই তাহলে সেই অনুযায়ী পরিবহন চলাচল করবে।

এদিকে, আজ দুপুর ২টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন জেলা থেকে এসে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সকাল থেকেই রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিলো খুবই কম।


অন্যান্য সংবাদ